# তুমি আসবে তাই

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-06-10T18:53:22+00:00
- Updated: 2020-06-04T17:43:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87/

---

তোমার আসার কথা বলেছিলো এক উড়ন্ত বলাকা,  
ডানার ভাঁজে লুকিয়ে এনেছিলো ক্ষুদে বার্তাটুকু,  
এক টুকরো রুপালী রোদের ঝিলিকে পড়েছিলাম তা, স্পষ্ট করেই।

মধুমাসে ধুম বরষায় নেচে উঠছে মন-ময়ূরী,  
বৃষ্টির ছন্দে আজ প্রণয়ের সূর..  
যোজন-যোজন দূরত্বের পথ পাড়ি দিতে হাওয়ায় ভেসেছে সময়-নৌকা।

কাছে আসার গল্প লিখবে বলে বিভোর হয়েছে কবিতা,  
আর আমি ? নয়ন-পল্লবে পুষেছি স্বপ্ন-প্রজাপতি ।

---

Comments: 39 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87/#comments
