# তুমি-আমি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-04-16T10:32:48+00:00
- Updated: 2020-06-04T17:27:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

ভাবনার এক সবুজ আকাশ  
সবটা জুড়েই তুমি,  
সেই আকাশের এক প্রান্ত থেকে শেষ প্রান্তে  
মেঘের প্রাচীর ভেসে থাকে,  
আবরণ ছেড়ে সীমানা টপকে জড়িয়ে যায় এক মেঘ হতে অন্য মেঘে..

 

তোমার বুকের মাঝে মেঘের ভেলা  
সাদা মেঘ-কালো মেঘ-হলদে মেঘ!  
নানা রঙের বর্ষা নামে চির সবুজ বুকে,  
স্বপ্নেরা পাখা মেলে হাওয়ার গল্পে,  
নিষেধ ভুলে গেয়ে উঠে ডানাহীন গহীনের পাখি,

 

আর আমি!  
স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে পাড়ি দেই শপথের সমুদ্র ;  
ঝাপসা চোখের কোন ডিঙিয়ে ধেয়ে আসে  কালবৈশাখী…

 

★ অ-কবিতা

★ ছবি- আমার

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
