# তুমি – আমি – সে

Author: বন্যা লিপি
Published: 2024-06-02
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87/

শব্দগুলো ঠাঁয় দাঁড়িয়ে থাকে

মার্জিনের শর্ত মেনে

অলঙ্ঘনীয় সুর তুলে

সোচ্চার হাঁকডাক,

একজন দক্ষ কলম বাহক চাই-

একটি কবিতা সাজতে

একজন কবি চাই…

শুন্য আসন থেকে উঠছে

শুধুই শেষাংকের সানাই।

আমরা আর কী খুঁজছি এ বেলায়!

কোলাহল মুখরতা সব ভেঙেচুরে

নিয়তি মেপে সাঙ্গ হবে রঙের হাটবাজার।

তবে কিসের এত শুন্যের অহংকার!

রোজকার দিনলিপি

এইখানে লিখে রাখি

ফুরোলে নিঃশ্বাসের দাবি টাবি!

রেখো মনে-

ছিলাম তো একই সাথে

এই একই উঠোনে

তুমি – আমি – সে!

নোট: হালিমা আপা, ধন্যবাদ আপনাকে। আপনার কফি শিরোনামের লেখা পড়েই আমার এই লেখার জন্ম।

ছবি-,সংগৃহিত
