# তুমি আমায় ডেকে নিলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-11-19T17:30:15+00:00
- Updated: 2020-11-19T17:30:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/

---

 

তুমি আমায় ডেকে নিলে

খোলা আকাশ দেখবে বলে

শীতলক্ষার পাড়ে, আকাশের নীচে

ঈশৎ বাতাসে ছলে,  হাতে হাত ধরে

দু’জোড়া চোখে দেখলাম আকাশ,

নীলের গভীরতা সঁপে দিলাম মুহুর্তের তরে

ডানা মেলা পাখীর ঝঁকে, স্বপ্ন দিলাম মেলে

শান্ত নিবিড় জলে, দুজনার ছায়া,

মৃদু হাওয়া লাগে,  তোমার অবাদ্য চুলে

আমি অবাক দেখি, সবাক  মনে

খুঁজে ফিরি,  অযাচিত প্রেম

এতোদিন কোথায় ছিলে,  এমনি

কেন ডাকোনি আগে,  ভালবাসার ছলে

হাজার বছরের প্রতিক্ষা যেন,

নিমেষেই যায় কেটে,  তোমার পরশে,

বঞ্চনার দ্বার ভেঙে, ঝরণা ধারায়,

ছুটে  চলে মন,  নিরুদ্দেশে

আমি হারিয়ে যাই,  ফিরে পাওয়ার ভয় নাই

পাশে থাকার গল্পে,  এতো অল্পে

দুজনায় বাহুতে জড়াই ,  ।।

সন্ধ্যা নামে,  তোমার নিঃশ্বাস হয় গাঢ়ো

আমি জেগে উঠি,  চাই যেন আরো

কুয়াশের আবরণে, নব ধারা জাগরণে

ভাসি যেন দুটি প্রাণ,  একই সুরে গাই গান

অনন্ত যাত্রায়, সীমা হীন মাত্রায়

বাঁধা যেন দুজনে, ভালবাসার লগনে

স্বপ্ন ডিঙায় হারালাম ।

 

রচনা কাল ঃ ১৯/১১/২০২০

নারায়ণ গঞ্জ

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/#comments
