# তুমি আমার

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-03-03T00:57:23+00:00
- Updated: 2021-03-03T01:30:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

ঘন তমসায় জাগা অভাগার মনে  
বারিদের আড়ে উঠা এক ফালি চাঁদ,  
বরষায় গৃহহারা অসহায়ী রণে  
দুখিনীর খুঁজে পাওয়া গলা ডোবা বাঁধ।

দূর পানে ছুটে চলা চপল দু’পায়ে  
ফিরে দেখা পথিকের আধো জাগা বেলা,  
অকুল পাথারে চলা ডুবু ডুবু নায়ে  
ব্যাকুলে নজরে পড়া নাতি দূরে ভেলা।

তুমি বিনে জীবনটা বড় আশাহীণ  
হয়তো পাইনি বলে আপনার দেখা,  
তবু দান কৃপা এসে যদি ভাবি দীন  
মহিমায় হৃদে আঁকে অনুভবে রেখা।

তবুও হৃদয় কেন খুঁজে নীলাচল!  
সকল আশা কি তবে বাসনার বল!!

ছবি : সেনেলা গ্যালারী থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
