# তুমি আমাকে ছুঁয়ে দাও ( সোনেলা ম্যাগাজিন ২০২২)

Author: কামরুল ইসলাম
Published: 2022-07-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87/

তুমি আমাকে ছুঁয়ে দাও

আমি আবার জেগে উঠি,

নতুন কুঁড়িতে,  স্বপ্নের বিভোরে

জীর্ণতাকে ভুলে,  পায়ে পায়ে

পথ চলি, বিস্তৃত পরিসরে  ।

তুমি আমাকে ছুঁয়ে দাও

আমি আবার ফুটে উঠি

সুভাসিত বুকে, সজিব নির্যাসে

মনোহর মন্ত্রের আবেশে৷।

তুমি আমাকে ছুঁয়ে দাও

আমি আবার বয়ে চলি

উদ্যাম মাঠে, হিমেল দোলে

ভাটিয়ালী সুরে,  উত্তাল পালে

যৌবনের উজান স্রোতের টানে ।

তুমি আমায় ছুঁয়ে দাও

আমি আবার বাঁচতে শিখি

ভালবাসার পূর্ণতায়, একান্তীয়

চাওয়া পাওয়ার পরিসরে

সমৃদ্ধ মননে,  উষ্ণতা জড়ানো

তোমার ভালবাসার আবৃতে  ।

রচনা কাল  ঃ ২৯/০৭/২০২২

ঢাকা
