# তবুও চলি অবিরাম

Author: মোঃ মজিবর রহমান
Published: 2022-10-03
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be%e0%a6%93-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/

জীবনে,  
তুমিহীন জাগে কষ্ট বুকটা চিনচিন  
রোদ্রের কড়া তপ্তশুষ্ক আদরহীন  
মুখে আসেনা কান্না, চোখ জলহীন  
তবুও চলমান ফিরে ঘরকষহীন।

শীতের শুস্কদাহ্য, ফাটে ঠোঁট  
রক্ত নাহি চাই থাকতে তনুতে  
আছেই বা কি থাকবেই বা কি?  
সব গেছে উচ্ছুন্নে তরীহীন তট।

কি চাও ভগ্ন দেহ, আরো ভাংতে!  
জ্বালো আরো আগুন এই শরীরে  
ধরাও জ্বালা ধরায় ধ্বংসের অন্তে  
রাখিওনা মান, যাক প্রাণান্তে।

বাকী পড়ন্ত বৈকালে শেষান্তে  
আসিবে ফিরে দেখিতে কবরস্থানে?  
যদিও কাঁদিব হৃদয় পেষনে  
না ঝরিবে অশ্রু, শুষ্কবদনে।

ডিজিটাল দিলা বাড়ায়ে চাহিদা  
ডিজিটাল খাট্টাস, পকেট সীমা  
শুধু বাজায়, দুখের পরিসীমা  
পারিনা মিটাতে অধন্তদের স্পৃহা।

অথর্ব বেহায়া বহিয়া চলে ……..  
আকাশ-পাতাল ভুড়ে চতুর্মুখী জ্বালাময়ী অর্থ।
