# বিনিময় সূত্রে বাঁধিনি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-22T10:00:06+00:00
- Updated: 2020-08-13T06:47:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

 

শয়নে-স্বপনে-জাগরণে মিশে আছো অনুভবের পরশে,  
তবুও পাইনা আপন করে মনের দুটো কথা বলতে।  
যদি ভালোবাসতে পারতে কি এমন করে দূরে সরাতে?  
তোমাকে ছাড়া একদম ভালো নেই আমি।  
তুমি আমার সুখ, তুমি আমার আনন্দ,  
তোমাতেই খুঁজে পেয়েছি জীবনের বেঁচে থাকার নিঃশ্বাস।  
কত রাত, কত প্রহর কেটেছে তোমারি কথার মায়াজালে;  
তুমি পারোনি আমায় আপন ভাবতে, বন্ধুত্বের আসনে আসীন করতে !  
নয়তো নানান অজুহাতে কেন দূরে সরে থাকতে চাও ?  
আমি আজো সেখানেই রয়েছি দাঁড়িয়ে , যেথায় তুমি স-ব  নিজ হাতে করেছিলে অবরুদ্ধ।  
আমি পারিনি তোমাকে হৃদয়-মন্দির থেকে বিতাড়িত করতে, পারিনি একমুহুর্ত ভুলে থাকতে।  
এখন আমার বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে, নিঃশ্বাস নিতে খুউব কষ্ট হয়;  
অষ্টপ্রহর দাবানল জ্বলছে আর পোড়াচ্ছে অন্তরাত্মা।  
তুমি বুঝতে চাইছো না, তুমি চাওনা আমি ভালো থাকি।  
বিশ্বাস করো আমি একদম ভালো নেই;  
তুমি আমার সেইজন – বিনিময় সূত্রে যাকে কখনো বাঁধিনি।  
একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করাও-  
বুঝবে প্রিয় মানুষটির এক বিন্দু অবজ্ঞা , হঠাৎ বদলে যাওয়ায় কিভাবে বেঁচে আছি।  
তোমার শুভ কামনা ছাড়া, তোমার দেয়া সময় বীনা কিভাবে ভালো থাকি বলো?

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
