# তুমিই হারিয়েছো অনেক কিছুই

Author: মোকসেদুল ইসলাম
Published: 2014-08-10
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/

আমার হারানোর তো কিছুই নেই  
বরং তুমিই হারিয়েছো অনেক কিছুই

প্রেম….

ভালোবাসা……

কিছু স্মৃতি…….

সুখের অনুভূতি…….

মনের আকাশ জুড়ে এক চিলতে উঠোন  
বোধহয় জিভের জলও হারিয়ে ফেলেছো।

তাই বোধহীন হয়েছে তোমার চনমনে বিবেক  
এখন সব লজিক তোমার কাছে পরাজিত হলেও

আমিই হয়েছি জয়ী।
