# তুমিই ভগবান তুমিই খোদা!

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2015-05-17T15:19:41+00:00
- Updated: 2015-05-17T15:19:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%be/

---

![rdrtd](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/rdrtd.jpg)অর্থই ঈশ্বর অর্থই খোদা  
অর্থের তরে পাগল বাবা  
ছেলে বুড়ো ছুটছে কোথায়  
অর্থের উৎস আছে যেথায়।  
![nbkjnkjn](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/nbkjnkjn.jpg)অর্থই মাতা অর্থই পিতা  
অর্থের তরে পাগল বোদা  
পাগলেও চিনে আনা টাকা  
টাকা বিনে সবই ফাকা।  
![bubbu](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/bubbu.jpg)অর্থই শিষ্য অর্থই গুরু  
অর্থ দিয়েই জীবন শুরু  
ভাই বলো বন্ধু বলো  
অর্থ হলে,সকলি বলবে,  
”চলো”।  
![bubu](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/bubu.jpg)অর্থই ভাগ্য অর্থই কর্ম  
অর্থহীন জীবন অপূর্ণ্য  
অর্থের তরে অনেক প্রতিভা  
ঝড়ে পরে বড়ই অকালে।  
![hbv h](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/hbv-h.jpg)অর্থই শ্রেষ্ঠ অর্থই নগণ্য  
মানব শ্রেষ্ঠ তাহার পদ তলে  
অর্থে কিনি নোবেল,বাইবেল,কোরান  
অর্থ থাকলে ডাকে না কেউ  
স্রষ্টাকে আর।  
![iuhihi](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/iuhihi.jpg)অর্থই ভাল অর্থই মন্দ  
অর্থই আনে জীবনে ভিন্নতার ছন্দ  
কখনো সে অভিশাপ  
কখনো সে সংসারে বাপেরেও বাপ।  
![ihiuh](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/ihiuh.jpg)অর্থ বলে আমি কিছু নই ভাই  
এই ধরনীতে তাই,  
আসি আমি কর্মের গুণে  
কর্ম আমার শ্বাস প্রশ্বাস,  
কর্মহীন আমি শুধুই  
হায়! হুতাস!।  
![ojojo](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/ojojo.jpg)অর্থের রূপের নেইকো শেষ  
দেশ বেদে ভিন্ন ভিন্ন বেশ  
কোথাও ডলার-পাউন্ড কোথাও বা রূপি  
বাংলাদেশে আমরা টাকা বলি।  
![nkn k](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/nkn-k.jpg)পর্যাপ্ত অর্থ আছে গুচ্ছিত  
তবুওতো চাই আরো  
গরীব দুঃখী যাক, মরে যাক  
টাকা ডলার আস্ত থাক।  
![hbjbj](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/hbjbj.jpg)লোকে বলে, চলে টাকা  
ঢাকা শহরে নাকি টাকাই টাকা  
ধরতে জানলে পড়ে ধরা  
অর্থাপর্জনে হাজারো ধারা।  
![hnin](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/hnin.jpg)অর্থই ঈশ্বর অর্থই খোদা  
অর্থের দ্বারাই যায় যে পাওয়া  
অর্থ ছাড়া কেহ পড়ে না দোয়া-দরুদ,  
অর্থের প্রবল স্রোতে  
হাজারো অপরাধ যায় যে মুছে।  
![fycvyhv](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/fycvyhv.jpg)আমি বলি তুমি বলো  
নীতি কথা সবাই বলি  
সব নীতির সেরা নীতি  
তাহলো টাকার পিরিতী।  
![r7r7](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/r7r7.jpg)টাকাই আমার ধর্ম কর্ম  
জীবনাদর্শের পরম জ্যোতি  
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্ট্যান  
সবার উপরে টাকার-ই স্থান।

ছবি:অন লাইন সংগৃহিত

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%be/#comments
