# তুই

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-06-25T16:12:08+00:00
- Updated: 2019-06-25T17:18:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-3/

---

সুধাময়ী হাসি, হাসিতে ভুবন হাসে  
মুহূর্তের পরে শোক ভুলে যাই দেখে।  
তোর পবিত্র হাসি, নিরখিতে ভালবাসি,  
এ হাসি অনন্ত সুখ জীবনে আমার  
চঞ্চল দৃষ্টি কি অপরূপ সৃষ্টি বিধাতার।

বাক্যে বাহারি জাদুর ছোঁয়া অকপটে করে খেলা তোর ওষ্ঠে সারাক্ষণ  
চিত্ত নীরে প্রতিবিম্ব হয় তোর মায়াজাল।  
বুকের পাঁজরে রেখে তোরে চেপে এক সর্গীয় সুখ পাই  
এ জীবন পূর্ণতা পায় একটি বাক্যি শুনে  
তোর মুখে যখন মা ডাক শুনতে পাই।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-3/#comments
