# তুই বলে দিলেই পারতিস

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-08-14T01:10:41+00:00
- Updated: 2020-08-14T01:10:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8/

---

তুই বলে দিলেই পারতিস,

 আমার সাথে তোর কথা বলতে ভালো লাগে না ।তাহলে কারণে-অকারণে তোকে বিরক্ত করতাম না ।

তুই বলে দিলেই পারতিস,

 আমার পাশে বসতে তোর ভালো লাগেনা। তাহলে হুডতোলা রিক্সায় পাশাপাশি বসতাম না।

তুই বলে দিলেই পারতিস,

 আমার সাথে দেখা করতে তোর ভালো লাগেনা। তাহলে শরীরে সুগন্ধি লাগিয়ে তোর জন্য অপেক্ষা করতাম না।

তুই বলে দিলেই পারতিস,

 আমার উপস্থিতি তোর ভালো লাগেনা। তাহলে সেজেগুজে তোর সামনে হাজির হতাম না ।

তুই বলে দিলেই পারতিস,

আমার ভালোবাসা তোর ভালো লাগেনা। তাহলে এতটা ভেঙেচুরে তোকে ভালবাসতাম না।

তুই বলে দিলেই পারতিস,

আমার কোন কিছুই তোর ভালো লাগে না। তাহলে তোর সবকিছু এতো সুন্দর করে সাজিয়ে রাখতাম না।

তুই বলে দিলেই পারতিস !!!

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8/#comments
