# তুই কে রে…??!! ১৪-০৮-১৪

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-08-14T15:47:24+00:00
- Updated: 2014-08-14T15:47:24+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a7%a6%e0%a7%ae-%e0%a7%a7%e0%a7%aa/

---

তুই কে রে?

তুই আমার কেউ না !

আজ যে ভালবাসার বন্ধনে তুই আমায় জড়াতে চাস

সেটা সময়েই উবে যাবে… দেখিস !

আমি হলফ করে বলতে পারি।

সময় মানুষকে বদলায় !

আজ যে সুখের জন্যে তুই আমায় আপন করতে চাস

সেই সুখ, দুঃখ হয়েই ফিরে আসবে… দেখিস !

মানুষ খুব স্বার্থপর, জানিস?

সবাই নিজের সুখেই সব করে !

দুঃখ সেথা মাঝে মাঝে ডাকাতের ন্যায় হানা দেয় !

এই যে তুই আজ সারাদিন মান আমায় ভাবিস

কেন? ভালবাসিস বলে?

ধুর… আজ থেকে কিছু বছর পরে তোর এই অনুভূতি থাকবে না !

এই অনুভূতিকে যে তুই আজ ভালবাসা বলছিস,

আর সেটার জন্যে তুই কি না করছিস,

তখন তুই এই অনুভূতিকে কি বলবি?

শোন- সময়ের ফাঁদে পা দিস না।

তুই আমার যেমন কেউ ছিলি না

ঠিক তেমনই আজ-তুই আমার কেউ না !

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a7%a6%e0%a7%ae-%e0%a7%a7%e0%a7%aa/#comments
