# তুই কি আমার সঙ্গী হবি

Author: হালিমা আক্তার
Published: 2021-09-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf/

তুই কি আমার  
ডায়রি হবি ?  
একলা থাকার সঙ্গী হবি ?  
মাঝে মাঝে রাত দুপুরে  
সবাই যখন ঘুমিয়ে পড়ে ,  
চাঁদের আলো যায়না দেখা  
অমাবস্যার গহীন রাতে ,  
তখন যদি চোখ থেকে  
গড়িয়ে দু’ ফোটা অশ্রু পড়ে  
রুমাল হয়ে থাকবি পাশে |

তুই কি আমার  
ডায়রি হবি ?  
একলা থাকার সঙ্গী হবি ?  
সকাল সন্ধ্যা ব্যাস্ত সময়  
নিশুতি রাতে দু’চার শব্দ, লিখবো যখন  
চোখ রেখে তোর মলিন পাতায় |

তুই কি আমার  
ডায়রি হবি ?  
দিনের আলোয় ঘুম পাড়াবো  
রাত দুপুরে আসর বসাবো ,  
রোজনামচায় ভরে তুলবো  
তোর খালি পাতাগুলো ,  
তুই কি তখন, খুব রাগ করবি ?

তুই কি আমার  
ডায়রি হবি ?  
গোপন প্রেমের সঙ্গী হবি ?  
চুপি চুপি সংগোপনে  
মনের কথা বলবো তোকে ,  
দেখিস! আর যেন কেউ না শোনে |

তুই কি আমার  
ডায়রি হবি ?  
ঝিঁ ঝিঁ পোকা ডাকে যখন  
বাঁশঝাড়ে ওই জোনাই জ্বলে ,  
তোর বুকেতে মাথা রেখে  
যদি কখনও ঘুমিয়ে পড়ি ,  
আলতো ছোঁয়ার পরশ দিয়ে  
মায়ায় জড়িয়ে রাখিস তখন |

তুই কি আমার  
ডায়রি হবি ?  
বয়েসের ভারে ক্লান্ত যখন  
মাথার চুলে ধরবে পাক ,  
পিছন ফিরে দেখবো তোকে  
মোটা ফ্রেমের চশমা চোখে ,  
স্মৃতিগুলো খুঁজে নিবো  
তোর স্নেহের বাহুডোরে |

তুই কি আমার  
ডায়রি হবি ?  
একলা থাকার সঙ্গী হবি ?  
দুঃখ সুখের সুতোয় গাঁথা  
রঙিন মলাটে বাঁধবো তোকে ,  
রাখবো খুব সযতনে আলমারির  
ওই নতুন তাকে |  
শতুই কি আমার  
ডায়রি হবি !  
একলা থাকার সঙ্গী হবি।
