# তুই আমিঃ বন্ধুতা

- Author: [মেহেরী তাজ](https://sonelablog.com/author/mtaz707/)
- Published: 2015-01-12T07:19:21+00:00
- Updated: 2015-01-12T07:19:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: বন্ধুতা
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be/

---

-কি রে ভালো আছিস? পেত্নী!  
– চাষা আমি ভালোই আছি।  
– জিজ্ঞেস করলিনা আমি কেমন আছি?  
– না জিজ্ঞেস করার কি আছে?  
– দেখতেই পাচ্ছি ভাল আছিস।  
– ভুত্নী একটা তো। তাইতো বলবি।  
– আমি তো ভুত্নী ই। তুই জানিস সেটা। তাইলে আবার বলিস ক্যান?  
– অ অ অ মহারানী থাম। ঝগড়া করিস না।  
– আমি মোটেই ঝগড়া করছি না।  
– আচ্ছা থাম। বল আজ কই যাবি?  
– তুই বল কই গেলে ভালো হয়?  
– অফিসের কি টিফিন ব্রেক? না কি এক বারে ছুটি?  
– ছুটি!  
– চল আজ লালবাগকেল্লা যায়।  
– কতক্ষণ লাগবে?  
– উম্ম ২৭এ একটা জ্যাম, আর সায়েন্স ল্যাবের ওখানে একটা জ্যাম। আরো দু একটা পরবে মাঝখানে। ঘন্টা দুয়েক লাগবে আর কি?  
– ওই আমার সাথে ইয়ারকি মারিস? লাগবে না তোর লালবাগকেল্লা। চল নীলক্ষেত যাবো।  
– চল যাই।  
**-:-**

– কিরে ছাগল? কতক্ষন থেকে আমি তোর ভার্সিটির সামনে দাঁড়ানো সে কি তুই জানিস।!?  
-সরি সরি সরি। আই এম লেট। জ্বি মহারানী জানি। পাক্কা পচিঁশ মিনিট।  
– খাবো। আমার খুব ক্ষুধা লাগছে। কই বসবি?  
– আপনি বলেন!  
– আমি জানি না। তুই বল কই?  
– কি খাবি?  
– তোর মাথা। আমি বলি নাই আমার খুব ক্ষুধা লাগছে?  
– প্লিজ ম্যাডাম। আপনার সামনেই আছে।  
– থাপ্পড় খাবি?  
– ঠান্ডা পানি খাবি?  
– হ্যা।  
– নে ধর।  
– জানলি কি ভাবে?  
– বুঝি বুঝি। তোর কাছে কি গরম পানি হবে?মানে আমার ঠান্ডা পানি খাওয়া হবে না তোর পানি টা দে!  
– নে।  
– চল আজ মোহাম্মদ পুরে গিয়ে খাবো। তোর পছন্দের তেহেরী।  
– চল যাই।  
– চন্দ্রিমা তে বসবি?  
– না অফিস আছে !  
**-:-**

– হ্যালো।  
– কি রে পেত্নী কাল কি বের হতে পারবি? শুক্রবার।  
– আমি জানি কাল শুক্রবার। তোর মনে না করায়ে দিলেও চলবে।  
– আচ্ছা ঠিক আছে। বল পারবি?  
– না পরবো না। কাল আমার বিকেলে ডিউটি পরেছে।  
– অ। তাহলে দুপুরে এক সাথে খাবো। সেটা পারবি তো নাকি?  
– আচ্ছা ঠিক আছে।  
**-:-**

তোর আমার ফ্রেন্ডশিপ টা যদি এখন ও থাকতো তাহলে বুঝি এমনই কিছু কথা বার্তা হতো তাই না?

কেমন আছিস?  
তোর মহারানী ভালোই আছে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be/#comments
