# অচেনা আপন

- Author: [স্বপ্ন নীলা](https://sonelablog.com/author/arjuman2003/)
- Published: 2014-12-07T06:39:28+00:00
- Updated: 2014-12-08T08:17:07+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87/

---

তুই আমার কেরে !!  
তোর জন্য পরাণ পুড়তে  
বয়ে গেছে লক্ষীছাড়া  
গল্প-কথায় জোৎস্মা রাতে !

বৃষ্টি ভেজা শীতের বিকেল  
ওম খুঁজি লেপের ভেতর  
স্বপ্ন আসে চোখের পাতায়  
মায়া জাগে মনের কোনে !

তোকে আমি ভেংচি দিব  
আসবি না আর একটু মনে  
লক্ষ্মীছাড়া বড্ড জালাস  
যখন তখন দিনে রাতে !

ঐ যে দূরে দষ্যি ছেলে  
কপাল পোড়া ছন্নছাড়া  
রোজই রাতে বিষের বাঁশি  
ভাবনা ভাসে চোখের মাঝে !

তুই আমার কে রে !  
তোর তরে পরাণ পুড়তে  
বয়ে গেছে হতচ্ছাড়া  
বাসতে ভাল এই অবেলায় !

—–লায়লা— ৫ ডিসেম্বর,২০১৪

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87/#comments
