# তুই,তুমি,আপনি সম্পর্কের মধুরতা।

- Author: [সুরাইয়া নার্গিস](https://sonelablog.com/author/suria-nargis-alif/)
- Published: 2020-05-03T09:45:28+00:00
- Updated: 2020-05-03T10:49:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/

---

#তুমি শব্দটা যখন তুইতে পরিণত হয় তখন সম্পর্কটার নাম হয় বেস্টফ্রেন্ড বা প্রিয় বোন,ভাই সম্পর্কটা হয়ে যায় সবচেয়ে আপন, সবচেয়ে মধুর।  
সবচেয়ে কাছের মানুষকে আমরা তুই বলে সম্বোধন করি।

#আবার..তুই শব্দটা যখন তুমিতে পরিণত করতে হয়, তখন সেই সম্পর্কটা হয়ে যায় শ্রদ্ধা,সম্মানের আর ভালোবাসার নির্ভরতার।  
বন্ধুর সাথে বিয়ে, বা আত্মীয়তার বয়সে ছোট কারো সাথে বিয়ে।

#তুমি থেকে শব্দটা যখন আপনিতে চলে যায়! তখন সম্পর্কটা হয়ে যায় নষ্ট।  
আর সম্পর্কটা হয়ে যায় সবচেয়ে দূরত্বের ধরা ছোঁয়ার বাইরে।

#আপনি থেকে সম্পর্কটা যখন হঠাৎ তুই চলে আসে তখন সেই সম্পর্কটা হয়ে অশ্রদ্ধা,অসম্মানের যা আমাদের কারো কাম্য নয়।

#তুই,তুমি,আপনি শব্দ গুলো সম্পর্কের উপর নির্ভরশীল।  
কার সাথে কার কি সম্পর্ক তার উপর।

-আমার কাছে তুই বেস্ট শব্দ ছোটদের জন্য।  
-আমার কাছে তুমি বেস্ট বড়দের জন্য।  
-আমার কাছে আপনি বেস্ট বায়োজেষ্টদের জন্য।

সুরাইয়া নার্গিস আলিফ।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/#comments
