# তীরে-বেঁধা আনন্দ-ধ্বনি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-06-15T02:20:48+00:00
- Updated: 2017-06-15T02:20:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/

---

পর্দাপুশিদার নিয়ম মেনে  
নক্ষত্র এবার ঘুমোবার কথা ভাবছে, ভাবছে,  
বদ্ধ-দুয়ারের নির্লজ্জতা এ-পাশ-ও-পাশ করে  
অভাবিনীর সংসারে, সমূহ ঝড়ের পূর্বাভাসে!!  
রক্তচক্ষুর নতজানুতা আর নয়, আজন্ম অনিবার্য  
খরা-বৈষম্যের এই নিরন্ন দেশে;

কিন্তু একি!!  
উষ্ণ হচ্ছে ধমনী একটু-একটু করে, প্রকারন্তরে,  
সোনালী নকশা-আঁকা বাহারি-আকাশ, ইশারা করে,  
হাতছানি দেয়, ডাকে;  
হৃদস্পন্দন দ্রুততায় দ্রুততর হয়, তড়পায়, তড়পায়,  
স্তব্ধতার থাকুমুকু নীরব সমুদ্র জেগে-ওঠে, ভিজে-যায়,  
উপছে-পড়ে ভিজতে থাকে, ক্রম-অস্থিরতায়,  
অসহ্যের ঘুমহীনতায়;  
শোণিতের নিভু আগুন, দাউ হয়ে জ্বলছে,  
জ্বলবে-এবার, পুড়বে-না, পোড়াবে, ছাড়খার করে;

সহসা সশব্দ বিজলীর প্রগার আলিঙ্গনে  
দিকহারা আনন্দের অযুত মন্থন,  
ছুটছে সুঘ্রাণ, তীরে-বেঁধা আনন্দের কাতরানিতে  
ইচ্ছুক ঠাণ্ডা-বাতাস হেলে আছে, নিবিড় সকালের  
রেশমি গিলাফেরর নীচে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/#comments
