# তীব্র তৃষিত প্রাণ

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-04-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/

*তুমি উজ্জ্বল আনন্দ  -মমতার মহাসাগর //*

      *তীব্র তৃষিত প্রাণ,,*

*আমার চোখের মণি তুমি* 

    *আঁধার ঘরে আলো,* 

*তোমার মুখের মায়া হাসি* 

      *ভুলায় ক্লান্ত!* 

*তুমি আমার, অতীত, বর্তমান*

      *তীব্র তৃষিত প্রাণ,* 

*তুমি আমার হৃদয় গহিনে* 

    *হাসিতে মোহিত গান।* 

     *তুমি রুদ্র, তুমি শক্তি-*

*তুমি’ই তো জীবন্ত শরীরে সঞ্চারিত প্রাণ,* 

       *তুমি দুঃখ তুমি বেদনা* 

 *তুমি’ই তো আমার নিশ্বাস!* 

*কান্না চোখে জল তুমি* 

     *মমতার মহাসাগর,* 

*উঠতে রবী আলোর রশ্মি* 

     *দুই নয়নের মণি! ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/04/FB_IMG_1587268789796.jpg)* 

*তোমার হাসিতে দুঃখ থাকি ভুলে //*
