# তিন সত্যি

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-22T14:59:22+00:00
- Updated: 2019-11-22T14:59:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf/

---

আজকাল কলহ নেই আর ,  
সেই কবে থেকে পাশের বাড়ির বৌ-দী  
আমাকে দেখলেই আর মুচকি হাসে না মিটি মিটি ।

সামনের ঘরের চাচা ডেকে বলেনা-  
আর কত জ্বালাবি ছোকড়িটাকে ?  
এবার ওকে একটু সুখের নিঃশ্বাস নিতে দে ।

কাজের বুয়া অবাক চোখে তাকায়না আমার দিকে ,  
ওর কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলেনা প্রিয়া দিদি-  
যে মানুষটা ঘরে এলে তোমার সাথে সারাক্ষণ ঝগড়া করে,  
তার জন্য তুমি সারা দিন ধরে  
একটার পর একটা খাবারে লবন দেখো দুইবার করে ।

যে মানুষটার বাঁকা চোখা কথায়  
তোমার সুন্দর চোখে শুধু কান্না ঝড়ে-  
তার রেখে যাওয়া কাপড়গুলি পরম যত্নে নিজের হাতে ধুয়ে রাখো ভাঁজ করে ।

যে মানুষটা শুধু নিজের বই আর কাজ নিয়ে পড়ে থাকে সারাক্ষণ-  
তুমি তার পছন্দের শাড়ি পড়ো,  
তার পছন্দের রংয়ে ঘর সাজাও ॥

আমার অলক্ষ্যে ;  
মিষ্টি হেসে প্রিয়া পাশ কাটিয়ে যায় না কোন জবাব ।

আমি তেমনি দেখতে চাই আজও !  
আগে যেমন টা দেখতাম ,  
ঘরে ফেরার আগে জানালার পর্দা সরিয়ে চুপিসারে,  
তুমি আয়নায়, নিজেকে রাঙাচ্ছো আমার পছন্দের রংয়ে।  
দরজার সামনে চুপটি করে কান পেতে শুনতাম গুনগুন ।

আমি আজও চাই ঝগড়াটা হউক,  
পিসি টা হটাৎ শাটডাউন করে, মাউসটা ছুঁড়ে ফেলে দাও ।  
গাল বেয়ে গড়িয়ে পড়া লোনা জলে, বিষাক্ত নেশা আমার।  
মিছেমিছি বালিশ নিয়ে বারান্দায় যাওয়ার ভান দেখে-  
অনেক কাঁদো তুমি,  
আর আমি দুহাতের তালুয়-  
তোমার দুচোখের জল মুছে দিয়ে,  
কপালে ছোট্ট একটা চুমু দিতে দিতে  
মিছে মিছি করে বলবো-  
আজ শেষ-  
অফিসের কাজ অফিসে- আর আসবে না বাসায়।  
তোমার চোখে গল্প রেখে আর পড়বো না শরৎচন্দ্র ।  
কেন লিখবো কবিতা, যা বলার তা তোমার কানেই বলবো সরাসরি।  
সত্যি বলছি ;  
আর রাগাবোনা তোমায় কোনদিন ।

তুমি বলবে- তবে আমার মাথায় হাত রেখে বলো-  
তিন সত্যি !!

আমি আমার মাথায় হাত রেখে বলবো-  
সত্যি সত্যি সত্যি ॥

-০-

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf/#comments
