# তিন পাগলের কান্ড

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-06-15T09:03:07+00:00
- Updated: 2021-06-23T03:55:26+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/

---

বিশ্বের নামকরা একটি হাসপাতাল “পাবনা মেন্টাল হাসপাতাল”।অনেক পরিচিত এটা।আর আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষায় “পাবনা পাগলা গারদ” ওই হাসপাতালে একটা বিখ্যাত ঘটনা বলছি।

তিন বন্ধু ভোম্বল, কম্বল, সম্বল ।অনেকদিন আগে থেকেই মেন্টাল হাসপাতালে ভর্তি।একদিন তিন বন্ধু তুমুল ঝগড়া শুরু করল একপর্যায়ে মারামারি ।তিনজনের একই কথা আমরা সুস্থ হয়ে গেছি আমাদেরকে ছেড়ে দেন।মারা মারির এক পর্যায়ে হাসপাতালের সিনিয়র ডাক্তার প্রবেশ করল।ভিতরে ঢুকে তাদের কান্ড-কারখানা দেখে ডাক্তারের তো মাথায় হাত ।একপর্যায়ে ধমক দিল ।চুপ হয়ে গেল তিনজনই। কি হয়েছে জিজ্ঞাসা করল। তোমরা কি শুরু করেছো? তিনজন একসাথে জবাব দিল আমরা সুস্থ হয়ে গেছি আমাদেরকে এখানে আটকে রেখেছেন কেনো আমাদের ছেড়ে দেন বাড়ি চলে যাব। ডাক্তার বলল ছেড়ে দেন বললেই তো আর ছেড়ে দেয়া যায় না।। তোমাদের পরীক্ষা নেব যদি দেখি সুস্থ হয়ে গেছো তখন ছেড়ে দেবো ।এখন যাও ঘুমাও।কাল সকালে তোমাদের ইন্টারভিউ।।

পরদিন সকালে তিনজনকেই ডাক্তারের চেম্বারে ডাকলো।তিনজন সাজগোজ করে নতুন পোশাক পরে ডাক্তারের চেম্বারে হাজির হলো।ডাক্তার দেখে প্রশ্ন করল কি ব্যাপার সবারই নতুন পোশাক কেন?

তিনজনেরই একসাথে জবাব আমরা চলে যাব আমরা তো সুস্থ তাই নতুন পোশাক ।

ডাঃ=আচ্ছা ঠিক আছে তোমাদের পরীক্ষা নেব তৈরীতো পরীক্ষা দেওয়ার জন্য।

রোগীঃ= তিনজনের একসাথে জবাব হ্যাঁ তৈরি ।আমরা রেডি।

ডাঃ=ভোম্বল এদিকে এসো তোমরা কোন কথা বলবে না চুপ করে দাঁড়িয়ে থাকবে ।

রোগী:= আচ্ছা বলব না।

ডা:= আচ্ছা বলতো ভোম্বল ছয় আর ছয়  কত?

ভোম্বল:=এত সহজ স্যার।ছয় আর ছয় “আঠারো”।

ডাক্তার:=গুড!! একদম ঠিক বলেছ।তুমি সুস্থ হয়েছো বুঝতে পারছি ওই পাশে দাঁড়াও।কম্বল এদিকে আসো।কম্বল:= জি স্যার বলেন।

ডা:=বলতো ছয় আর ছয় কত?

কম্বল:=খুবই সহজ স্যার। ও পারেনি আমি পারবো ।ছয় আর ছয় “শনিবার”।

ডাক্তার:= বুঝতে পারছি তুমিও সুস্থ আছো। ওর পাশে গিয়ে দাঁড়াও।সম্বল এদিকে এসো।

সম্বল:=জি স্যার আমি জানি কত।

ডা:=তাই নাকি!! আচ্ছা বল ছয় আর ছয় কত?

সম্বল:=খুব সহজ স্যার ।ছয় আর ছয়  ও,,ও,, ও,, (একটু ভেবে)”বারো”স্যার।

ডা:= অনেক ধন্যবাদ। তুমিই সুস্থ্য হয়েছ ।যাও তোমার মুক্তি ।আচ্ছা যাবার আগে বলে যাও কিভাবে বললে তুমি??

সম্বল:=আঠারো থেকে শনিবার বিয়োগ করছি।।

ডাক্তারের মাথায় হাত চোখ কপালে!!!

ডা:=কম্পাউন্ডার!!কম্পাউন্ডার!!

কম্পাউন্ডার:=ইয়েস স্যার।

ডা:=তিনজনকেই গারদে ঢোকাও।।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/#comments
