# তিনি ( দ্বিতীয় পর্ব )

Author: প্রিন্স মাহমুদ
Published: 2013-12-04
Category: গল্প, রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

২।

সোমবার সকালবেলায় অফিসে ঢুকে দেখেন পাশের টেবিলের করিম সাহেব পত্রিকা পড়ছেন ।

আরিফ সাহেবের সুচিবায়ু আছে । টাটকা পত্রিকা না হলে পরতে পারেন না ।

করিম সাহেবের হাতে পত্রিকা দ্যাখে তিনি মনে মনে বলছেন “ ঐ ফাজিল করিম , চশমা দিয়া পত্রিকা পরতেসস ক্যান ? তোরে ইদুরের মত দেখাচ্ছে শালা “

এসময় করিম সাহেব উনার দিকে তাকিয়ে বললেন , দেখলেন ভাই – এবি এম মুসা কি সব হাবিজাবি লিখতেছে ?

আরে ব্যাটা যা লিখবি লেখ , কথায় কথায় ইতিহাস জানিস এটা দেখানোর কি আছে ।

আর তুই কে যে তোকে সব বিষয়ে মত দিতে হবে ?

আরিফ সাহেব বললেন , আপনি হঠাৎ চেতলেন ক্যান ভাই ?

করিম সাহেব বললেন , আরে ভাই , সব প্রবন্ধে দেখি ইতিহাস ঘাঁটাঘাঁটি করে , সঠিক ইতিহাস জানাতে চায়

আরিফ সাহেব বললেন , তো সমস্যা কি ?

করিম সাহেব বললেন , ভাই আমিতো আপনার মত মোটা মাথার মানুষ না , ইতিহাস বিজয়ীরা লিখছে , পরাজিতরা ইতিহাস লেখতে পারেনি ।

এই ব্যাটায় দেখি শুধু ময়লা ঘাঁটাঘাঁটি করে । আরিফ সাহেব উত্তর শুনে থতমত খেলেন । কি বলবেন বুঝতে পারছেন না ।
