# তিনটি ছোট্ট গল্প

Author: তৌহিদুল ইসলাম
Published: 2018-08-17
Category: একান্ত অনুভূতি, গল্প
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

১.  
এই শোননা?  
হুম! কি বলো ?  
খুব ক্ষুধা লেগেছে।  
লোকাল বাসের মধ্যে এত লোকজনের ভীরে কি খাবা, কিভাবে? সবাই যে চেয়ে চেয়ে দেখছে।  
দেখুক,আমি জানিনা;আমার ক্ষুধা লেগেছে..  
টিফিনবাটিতে রুটি আছে তাই খাবো।  
আচ্ছা আমি নিউজপেপার দিয়ে আমাদের দু’জনকে আড়াল করছি, এই ফাঁকে তুমি টুক করে খেয়ে নাও কেমন?

২.  
মামা যাবেন?  
কই যাইবেন?  
মহাখালি।  
হ যামু।  
কত?  
কেন মিটারে যা আসবে তাই দিয়েন…!!  
ও আল্লাহ্‌ এ যে দেখি ঈমানদার সিএনজি ওয়ালা!!

৩.  
ভাইয়া??  
কিরে কিছু বলবি??  
ভাবী কবে আসবে??  
কি জানি, আরো তিন চারদিন দিন পরে।  
না ভাবিকে ফোন দে কথা বলবো।  
কেন তুই দে?  
আমি দিয়েছিলাম, তুই আবার দে।  
কি জ্বালাতন করিস না যে তুই?  
সামনে ইদ, কেনা কাটা করতে হবেনা?  
তা ভাবি কে লাগবে কেন?  
কেন, কারন সে আমাদের বড় ভাবী।  
আমাদের সবার বড়, তাকে ছাড়া শপিং কিভাবে শুরু করি? তুই ফোন দে, কবে তোকে নিয়ে আসতে বলে তাড়াতাড়ি নিয়ে আয়।  
সবার শপিং শেষ, পরে ভালো কিছু পাবোনা।  
আহ! কতো আদরের সম্পর্ক ননদ ভাবীর।
