# তারুণ্যের ত্যাজ দীপ্ত প্রাণ

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2013-07-15T02:49:43+00:00
- Updated: 2013-07-15T02:49:43+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d/

---

>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
>ভাষার দাবিতে যুদ্ধে নেমে  
>তোরাই তো  বাংলা মায়ের মুখের ভাষার  
>রেখেছিলি সেই দিন সম্মান ।

>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
>৬৯ এর গন অভ্যুথান তোদের ই গণ জোয়ারে  
>সেদিন কেঁপে উঠেছিল সামরিক জান্তার  
>উর্দি পরিহিত খাকী পোশাক খান ।

>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
>তোদের বুকের তাজা রক্ত দিয়ে ৭১ এ  
>স্বাধীন করেছিলি এই বাংলা মায়ের  
>সবুজ, শ্যামল , মায়া ভরা  
>সোনালী ভূমি খান ।

>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
>৯০ এর গন অভ্যুথান এর মাধ্যমে  
>তোরাই তো এনেছিলি গণতন্ত্রের নবযাত্রা জয় গান ।

>ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
>২০১৩ এর এই ভাষার মাসেই  
>তোদের গন জোয়ারেই ভেসে যাবে  
>সকল রাজাকার , আলবদর আর আল শামস ।  
>থাকবেনা আর কোন বাধা বিবেধ  
>তোদের গণ জোয়ারে সব কিছুর ই হবে  
>চির অবসান ।

>শাহ আজিজ …………৮……১…..২০১৩…

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d/#comments
