# তারুণ্যের ত্যাজ দীপ্ত প্রাণ

Author: শাহ আজিজ
Published: 2014-02-04
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d-2/

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
ভাষার দাবিতে যুদ্ধে নেমে  
তরাই বাংলা মায়ের মুখের ভাষার  
রেখেছিলি সেই দিন সম্মান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
৬৯ এর গন অভ্যুথান তোদের ই গণ জোয়ারে  
সেদিন কেঁপে উঠেছিল সামরিক জান্তার  
উর্দি পরিহিত খাকী পোশাক খান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
তোদের বুকের তাজা রক্ত দিয়ে ৭১ এ  
স্বাধীন করেছিলি এই বাংলা মায়ের  
সবুজ, শ্যামল , মায়া ভরা  
সোনালী ভূমি খান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
৯০ এর গন অভ্যুথান এর মাধ্যমে  
তোরাই তো এনেছিলি গণতন্ত্রের নবযাত্রা জয় গান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ  
২০১৩ এর এই ভাষার মাসেই  
তোদের গন জোয়ারেই ভেসে যাবে  
সকল রাজাকার , আলবদর আর আল শামস ।  
থাকবেনা আর কোন বাধা বিবেধ  
তোদের গণ জোয়ারে সব কিছুর ই হবে  
চির অবসান ।

শাহ আজিজ …………৮……২ ….২০১৩…

আমি আমার এই লেখা টি লিখেছিলাম ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ শুক্রবার

শাহবাগ এ যাওয়ার একটু আগে , লেখা টি আবার ও প্রকাশ করলাম ,

মনে যা এসেছিল তাই লিখেছি সে দিন ।

জয় হোক তারুণ্যের ।
