# তারপর

- Author: [অন্তরা মিতু](https://sonelablog.com/author/antara-mitu/)
- Published: 2016-02-25T14:02:39+00:00
- Updated: 2016-02-25T14:09:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%b0-3/

---

সারাটি জীবন তার আমার জীবনে  
যে এক নতুন খেলা খেলে আনমনে  
সারাটি জীবন তার  
সারাটি ভুবন তার  
সারাটি সময় তার আমার ভুবনে  
মিলেমিশে একাকার বরষা-প্লাবনে…

প্রথম বরষা খরা-মাটির উপরে  
শুষ্ক-সকাল শেষে কঠিন দুপুরে  
এমন উষ্ণ ক্ষণ  
তৃষ্ণায় উচাটন  
হঠাত মেঘের মায়া এমন আদরে  
জল-মাটি একাকার বাসর সাদরে…  
–  
রাত ৮ টা  
২৫ ফেব্রুয়ারী ২০১৬  
উত্সর্গ : আমার বর্তমান অতি রূপবান প্রেমিক :p  
(যে আমারে এক বিন্দিও পাত্তা দেয় না, আগের প্রেমিকদের মতোই ;( )  
–  
–  
–  
[!\[জবা-ফুলের-চা\](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/জবা-ফুলের-চা-300x144.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/জবা-ফুলের-চা.jpg)

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%b0-3/#comments
