# তাজহাট,জমিদার বাড়ি

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2019-06-26T16:17:43+00:00
- Updated: 2019-06-26T16:19:02+00:00
- Category: [ভ্রমণ](https://sonelablog.com/category/misc/tours/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/

---

বাংলাদেশের রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত এ জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক প্রাসাদ। যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন।সময় লেগেছিলো ১০ বছর।২১০ ফুটের মতো প্রশস্ত ও চার তলার সমান উঁচু।এর গঠণশৈলী মুঘল স্থাপত্য থেকে অণুপ্রাণিত ।মার্বেলের সিঁড়ি বেয়ে উঠলেই আছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ।ও হ্যাঁ, মোট ৩১টি সিঁড়ি বেয়ে উঠতে হবে।এখানে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটার শিল্পকর্ম ,আরবী ও সংস্কৃত ভাষায় লিখা কিছু প্রাচীন পান্ডুলিপি,মুঘল আমলের কোরআন শরীফ,মহাভারত ও রামায়ণ আছে।পেছনের ঘরে আছে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি ।

প্রাসাদ চত্বরে আছে বিশাল মাঠ,গাছের সারি,নান্দনিক ফুলের বাগান এবং দুটি পুকুর।

পর্যটকদের মন কাড়তে এ জমিদার বাড়ির জুড়ি নেই।

**যাদুঘরে ছবি তোলা নিষেধ।

গত জানুয়ারি মাসে আমি ভ্রমণে গিয়ে এই ছবিটি তুলেছিলাম।

আশা করছি,আপনারাও ঘুরে আসবেন।। ভালো লাগবে।।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/#comments
