# তাকে বলে দিও

Author: আশরাফুল হক মহিন
Published: 2021-08-16
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%93/

তাকে বলে দিও আমার আকাশে

আজ মেঘ জমে আছে!

তাকে বলে দিও ক্ষণিক নামের সকল প্রতিশ্রুতি গুলো ওই মেঘের কাছে জমা দিয়ে দিব !

তাকে বলে দিও ছলনার নামে অভিষেক আগুন গুলো আমার আকাশের বৃষ্টি দিয়ে মুছে দিব !

তাকে বলে দিও যেখানে অজস্র সময় ব্যয় হয়েছে

আমার আকাশের বৃষ্টির শব্দের গুঞ্জনে

নতুনভাবে স্বপ্ন গড়ব !

তাকে বলে দিও আমার বৃষ্টিতে ভিজতে গেলে

কিছু অদৃশ্য দেয়াল নীরবে কাঁদবে ।
