# তাকে দেখলে…

- Author: [ফাহিম মুরশেদ](https://sonelablog.com/author/murshed/)
- Published: 2013-12-11T11:38:18+00:00
- Updated: 2013-12-11T14:15:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87/

---

> (3 সে একটা মানুষ। সে আমার চোখে অপূর্ব। সে সবার চোখে আকর্ষনীয়ও। সে দেখতে খুব সুন্দরও। মাঝে মাঝে তার দেখা পাই। আর সপ্তাহ শেষে খুঁজে বেড়াই। যখন তাকে দেখি মুহুর্তের জন্য হলেও থেমে যাই। আমি একে কখনো ভালবাসা বলবো না। ভালবাসা তখনই যখন দুটো মন এক হয়। আমার মতে তার আগে তাকে ভালবাসা বলে না। এক দুর্নিবার টান অনুভব হয়। এমন টানাপোড়নে আমি জ্বলতে থাকি। ভেতরে ভেতরে জ্বলতে জ্বলতে একসময় মনে হয় মাথায় পানি দেয়া দরকার। তাই কাব্য প্রতিবন্ধী মন বিদ্রোহী হয়ে অনেকগুলো কথা লিখে ফেলল… -{@

তাকে দেখলেই বুকের ভেতর কেমন কেমন যেন করে,  
তাকে দেখলেই হাত পা আমার অবশ হয়ে আসে,  
তাকে দেখলে কথাগুলো সব এলোমেলো হয়ে যায়,  
তাকে দেখা মাত্রই শূন্য পৃথিবীটা পরিপূর্ণ মনে হয়।

তাকে দেখলে এক দু ঘণ্টা ঠিক থাকেনা মন,  
তাকে দেখার জন্য আমি ছুটে যাই গ্রাউন্ড ফ্লোর,  
তাকে দেখলে কবিতা প্রতিবন্ধী মন বিদ্রোহী হয়ে যায়,  
তাকে দেখলে কবি কবি মন ভাবুক হয়ে যায়।

তাকে দেখলে বুকের ভেতর ধুপ ধুপ করে,  
তাকে দেখলে রক্ত প্রবাহ কেমন করে যেন বাড়ে,  
তাকে দেখলে মৃতপ্রায় মন সতেজ হয়ে ওঠে,  
তাকে দেখলে খুব করে তাকে ভালবাসতে ইচ্ছে করে।

তাকে দেখলে মনটা আমার অথৈ নদীতে ভাসে…  
তাকে দেখে দুচোখ দুচোখে কত শত কথা হয়,  
অথৈ সাগরের ঐ চোখে চেয়ে যেন আমার মরন হয়…

(y) সর্বস্বত্ব : ফাহিম মুরশেদ

![](http://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/catchfly_1386677744_1-me.jpg)

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87/#comments
