# তাকেই খুঁজি (মুজিব পর্ব-০৩)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-08-27T07:25:54+00:00
- Updated: 2020-08-27T07:35:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a9/

---

আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!  
যার বলিষ্ঠ হুঙ্কারই কোটি কোটি জনতাকে  
বীর বানিয়ে শত্রুর মাটিতে –  
ফেলেছিল বজ্রপাত,  
যার আঙ্গুলের কারুকার্য দেখে শয়তানরাও  
স্তব্ধ হয়ে যেত আর ভয়ে –  
জেগে থাকতো সারারাত।  
তাকেই খুঁজি যার অসীম সাহসের গুণে  
তুফানের বেগে উচ্ছারিত হয়-  
“তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত  
থাক,তা দিয়েই শত্রুর মোকাবেলা  
করতে হবে”

 

তাকেই খুঁজি যে দেশের স্বার্থে আপোস  
করেনি শত্রুর সাথে কোনদিন-  
করেনি মৃত্যুভয়,  
ফাঁসির দড়ি সামনে নিয়েও বিচলিত হয়না  
দেশের কথা ভেবে জনগণের কথা কয়-  
নিজের কথা নয়।  
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a9/#comments
