# তাই নয় কি

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-16T05:56:51+00:00
- Updated: 2021-08-16T10:09:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%bf/

---

জীবনের শুরুতে যদি  
অবহিলত বাতাস বয় নিত্যক্ষণ-  
তাহলে তো শেষটাতেও  
অবজ্ঞা থাকবেই ! তাই নয় কি?

হয় তো প্রশ্ন করার সময়  
থাকবে না- তার আগেই  
মাটির ঘাসে ঘুমিয়ে পরবে;  
উত্তর শুধু তারার মেঘ  
জলজল করবে পূর্ণিমা রাত  
কিংবা অনুশোচনা! তাই নয় কি?

প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়  
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা  
নেই- পাখিদের গান শুনা নেই  
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-  
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান  
বলো- তাই নয় কি?  
০১ ভাদ্র ১৪২৮, ১৬ আগস্ট ২১

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%bf/#comments
