# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩৮)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-11-12T01:55:40+00:00
- Updated: 2020-11-12T01:55:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a9-9/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
যে মহাবীর জন্মেছিল ১৭ই মার্চ ১৯২০সাল,  
যাঁর অপেক্ষায় বাংলাদেশ রবে অাজন্মকাল।  
যে ছিল মুক্তির নায়ক বাংলাদেশের ঢাল,  
যাঁর বিরহে বাংলার জমিন কাঁদবে চিরকাল।  
যাকে নিয়ে বেগম সুফিয়া কামাল লিখেছেন-  
“এই বাংলার আকাশ-বাতাস,সাগর-  
গিরি ও নদী,  
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু,  
ফিরিয়া আসিতে যদি”।

তাঁকেই খুঁজি যাঁর মাঝে ছিল সাহসের খনি,  
যাঁর নামে বাংলায় উঠে আজো জয়ধ্বনি।  
যাঁর জন্য বাংলায় আজ সব ধর্মের স্থান,  
যাঁর জন্য সুরক্ষিত আজ বাংলাদেশের মান।  
ধর্ম নিয়ে যাঁর স্পষ্ট বাণী-“যাঁর যাঁর ধর্ম সে  
পালন করবে,কারও ধর্মীয় অধিকারে  
হস্তক্ষেপ করতে পারবে না”।  
যে সেই সকলের প্রিয় ভালবাসার তাজ  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a9-9/#comments
