# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩৬)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-11-09T05:39:21+00:00
- Updated: 2020-11-09T05:39:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a9-7/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
যে আছে বাংলার বিশাল আকাশের বুকে  
উজ্জ্বল নক্ষত্র হয়ে,  
যে রবে অনন্তকাল বাঙালি জাতির হৃদয়ে  
অমর নায়ক হয়ে।  
দেশের টানে দেশপ্রেমিকদের প্রতিটি কাজে।  
স্বাধীনতায় বিশ্বাসী সকল আদর্শের মাঝে।  
সারা বাংলার প্রতিটি ভালো কাজের মাঝে।  
যাকে নিয়ে মুহম্মদ নূরুল হুদা বলেছেন-  
“বাঙালি তোমাকে চায়,  
তুমি চাও বাঙালির ভালো,বাঙালি মানুষ হয়  
বুকে যদি মুজিবের আলো”।

তাঁকেই খুঁজি দেশের স্বার্থে যাঁর কাছে জীবন

অতি নগণ্য ছিল।  
মৃত্যুর বিনিময়েও স্বাধীনতা রক্ষায় সারাক্ষণ  
যে সদা প্রস্তুত ছিল।  
স্বাধীনতার জন্য যাঁর স্পষ্ট অমর বাণী-  
“মরে যাব স্বাধীনতা হারাতে দিবো না”।  
যে সেই স্বাধীনতার একমাত্র মূল নায়ক  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a9-7/#comments
