# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩৯)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-11-13T15:14:26+00:00
- Updated: 2020-11-13T15:14:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a9-10/

---

 

# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩৯)

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!   
যাঁর জন্য দেশপ্রেমিকরা আজো পাগলপারা,  
যাঁর জন্য কাঁদছে মাটি বৃষ্টি ঝর্নাধারা।  
যাঁর নামে প্রতিদিন হয় অজস্র কবিতা লেখা,  
যাঁ জন্যই আজকের এ বাংলাদেশকে দেখা।  
যাঁর জন্যই ধন্য আজ সব কবিতার পাতা,  
যাহা দেখে মহাদেব সাহা লিখেছেন-  
“মনে হয় এরা সকলেই আমার চেয়ে আরো  
বড় কবি,শেখ মুজিবের নামে প্রতিদিন  
লেখে তারা নতুন কবিতা”।

তাঁকেই খুঁজি দেশের প্রতি মায়ার জন্য  
শত্রুরা কারাগারকে বানিয়েছিল যাঁর ঘর,  
মানুষের জন্য হাজারো নির্যাতন নীরবে  
সয়েছে যে তবু করেনি কাউকে পর।  
যাঁর মত মায়াবী মন পৃথিবীতে আর নাই,  
যে বলে-“বাংলার মানুষের জন্য জীবনে  
যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি  
এ মানুষের দুঃখ দেখলে পাগল হয়ে যাই”।  
যে সেই মায়াবী মনের শ্রেষ্ট মায়ার সম্রাট

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a9-10/#comments
