# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২৬)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-10-22T08:23:28+00:00
- Updated: 2020-10-22T08:23:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8-7/

---

# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২৬)

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

 

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
নিজের মূল্যবান জীবনের কথা ভাবার  
বিন্দু মাত্র সময় যার কাছে ছিলনা,  
দেশের কাছে দেশের জনগণের কাছে  
নিজের পরিবারও যার কাছে ছিল তুচ্ছ।  
আপামর জনতার সাহসই যার কাছে ছিল  
বলিষ্ঠ নেতৃত্বের প্রেরণা।  
প্রমানিত অন্নদাশঙ্কর রায়ের সেই অমর  
সাহসী বাণী-“দিকে দিকে আজ অশ্রম্নুগঙ্গা  
রক্তগঙ্গা বহমান,  
নাই নাই ভয় হবে হবে জয় জয়  
মুজিবুর রহমান”।

তাঁকেই খুঁজি যে দেশের জন্য বিনা স্বার্থে  
সবকিছু বিলিয়ে দিয়েছিল,  
প্রধানমন্ত্রীত্বের চেয়ে ভালবাসাই ছিল যার  
কাছে সবচেয়ে বেশী মূল্যবান।  
সে কথাও অকপটে বলতে পারে যে-  
“প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই,  
প্রধানমন্ত্রী আসে এবং যায় কিন্তু যে  
ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে  
দিয়েছেন তা আমি সারাজীবন মনে রাখবো”  
যে সেই সাহসী সৎ দেশপ্রেমিক মহামানব  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8-7/#comments
