# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২২)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-10-14T12:53:37+00:00
- Updated: 2020-10-14T12:53:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8-3/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
দেশকে বাঁচাতে মানুষের স্বপ্ন বাঁচাতে  
হায়েনাদের কামানের সামনে যে মানুষটি-  
বুক দিয়ে তৈরি করেছিল বিশাল প্রাচীর,  
যার অদম্য সাহসের অল্প নমুনা দেখেই  
বাঙ্গালি জাতি ধ্বংসের জন্য দেশদ্রোহীদের-  
সকল নীল নকশা ভেঙ্গে হয়েছিল চৌচির।  
যার সাহস দেখে অনুপ্রাণিত হতো সবাই।  
কেনেথা কাউণ্ডা অকপটেই বলেছেন-  
“শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী  
জনগনকে অনুপ্রাণিত করেছিলেন”।

তাঁকেই খুঁজি শত্রুর বিপক্ষে যার বলিষ্ঠ  
কন্ঠের সব কথাতেই ছিল বারুদের গন্ধ।  
জনতার প্রতি যার প্রতিটি আদেশই  
হায়েনাদের বুকে ভূমিকম্প সৃষ্টি করতো।  
শত্রুকে দুর্বল করতেই অমর সেই বাণী-  
“যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে  
খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হল-  
কেউ দেবেনা”।  
যে সেই দেশপ্রেমিক বীর কন্ঠ যোদ্ধা  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8-3/#comments
