# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১৮)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-10-08T00:35:31+00:00
- Updated: 2020-10-08T00:35:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a7-9/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
যার ছবি দেশের মানচিত্রের এ প্রান্ত থেকে  
ও প্রান্ত পর্যন্ত দৃশ্যমান আছে,  
যার আদর্শের গুণে বিশ্বনেতারাও স্থান করে  
দিয়েছে তাদের হৃদয় মাঝে।  
যার মানবতায় মুগ্ধ হয়ে ফিলিস্তিনের রত্ন  
ইয়াসির আরাফাত অকপটে বলেন-  
“আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম  
কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য”

তাঁকেই খুঁজি যাকে পাওয়ার জন্য দেশ-  
বিরোধীদের লোভনীয় প্রস্তাব ছিল,  
তাতেও ব্যর্থ হয়ে দেশদ্রোহীরা তাকে  
ফাঁসির আসামী বানিয়ে নিল।  
সে কথাও যে লাখো জনতার সামনে বুক  
ফুলিয়ে নির্ভয়ে বলে ফেলেন-  
“প্রধানমন্ত্রীত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই  
ফাঁসি-কাষ্ঠের আসামী দিয়ে আমাকে  
নিতে পারে নাই”  
যে ছিল সেই সাহসী বীর মায়াময় মহাপুরুষ  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a7-9/#comments
