# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১১)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-09-25T01:46:12+00:00
- Updated: 2020-09-25T01:46:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a7-2/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
যার মহত্ব ছড়িয়ে আছে প্রতিটি দেশ  
প্রেমিকের অন্তর জুড়ে  
বাংলার মাটি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে,  
যে শত্রুকেও মায়া জড়ানো কন্ঠে বলে-  
“তোমরা আমাদের ভাই”  
মহত্ব থাকে যার প্রতিটি কথার ভাঁজে।

তাঁকেই খুঁজি যার অস্তিত্ব সারা দেশের  
মানচিত্র জুড়ে পাওয়া যায়  
যার নাম ধ্বনিত হয় শত শত নদীর  
ঢেউয়ের মাঝে,  
লাল সবুজ পতাকার উড্ডীন শব্দে,  
লাল টুকটুকে সূর্যের কিরণে  
প্রতিটি ভোর আর সকাল সন্ধ্যা সাঁঝে।  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a7-2/#comments
