# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৮)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-09-16T13:25:18+00:00
- Updated: 2020-09-16T13:25:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6-4/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!  
যাকে লাখো জনতা হৃদয়ের উচ্চ আসনে  
বসিয়ে বুকের মাঝে জায়গা দিয়ে বুক  
ফুলিয়ে রেসকোর্সের ময়দানে আকাশ  
বাতাস মুখরিত করে স্লোগানে স্লোগানে-  
“তোমার নেতা আমার নেতা  
শেখ মুজিব শেখ মুজিব”  
যে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়ে  
কোটি কোটি জনতার বঙ্গবন্ধু হয়ে বাঁচতে  
ভালোবাসে আমি তাকেই খুঁজি।

যে শূন্য হাতেও জয়ের স্বপ্নে অটল থেকে  
বিশ্বাসকে বড় পুঁজি করে বলতে পারে-  
“তোমাদের যা কিছু আছে-  
তাই নিয়েই প্রস্তুত থাক”  
তাঁকেই খুঁজি যার অমূল্য এই বাণীকে  
সমস্ত বাঙ্গালীরা রক্তে মিশিয়ে প্রতিটি  
ঘরকেই স্বাধীনতার দুর্গ বানাতে পারে।  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6-4/#comments
