# তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৬)

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-09-11T12:50:47+00:00
- Updated: 2020-09-11T14:36:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6-2/

---

আমি তাঁকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!  
যার কাছে ছিলনা কোন দল  
ছিলনা কোন মনে কোন অহংকার  
ছিল শুধু একটি বড় পরিচয় গর্ব করে-  
বলত আমি বাঙ্গালী,  
তাঁকেই খুঁজি যে গরীবের মাঝে নিজেকে  
বিলীন করে বুকে জড়িয়ে বলতেন  
আমি তোমাদের কাছে কিছুই চাইনা-  
আমি ভালোবাসার কাঙ্গালী।

তাঁকেই খুঁজি যে সাতকোটি মানুষের উপর  
অকৃত্রিম বিশ্বাস আর নিশ্চিত জয়ের আশা  
রেখে নির্ভয়ে বলতে পারে-  
“প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো”  
যার এ বাণী বুকে ধারন করে বাঙ্গালীরা  
দুটি শূন্য হাতকে অস্ত্র বানিয়ছিল  
শত্রুর দুর্গে কাপন ধরিয়েছিল  
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6-2/#comments
