# তর্জনী

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2013-10-02T09:37:31+00:00
- Updated: 2013-10-02T10:08:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1378288_10201642926971364_641173850_n-300x149.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1378288_10201642926971364_641173850_n.jpg)

নাভিমূল ছিঁড়ে তীব্র চিৎকারে জানান দেয়া—  
আমি এসেছি আরেকজন পূণ্যবতী শিশু  
এখন আমায় ছুঁয়ে ঈশ্বর আছেন  
প্রসব ব্যথার যন্ত্রণার পরেও মায়ের স্বর্গীয় হাসি আছে  
বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন ,  
সেই ভাবনায় একাগ্র চিত্তে নিয়োজিত  
আমার মা-জননী ।  
তার বৃদ্ধা-তর্জনী-মধ্যমা-অনামিকা-কনিষ্ঠা জুড়ে  
খাদ্যের আয়োজন—  
আর বাবার তর্জনীর উপর ভর করে ,  
মাটির কাঠিন্যে আছাড় খেয়ে রক্তাক্ত ;  
আবারও কান্না এবং নিরাপদ আশ্রয়ও ।  
বাবা-মা তোমাদের তর্জনী ব্যস্তই র’য়ে গেলো ।  
এই পৃথিবীর সমান্তরাল জীবন-যাপনের ভেতরে ভেতরে  
আমিও একজন আজন্ম শিশুই থেকে গেলাম ।  
যে এখনও তোমাদের তর্জনীর উপর ভর করে বাঁচে ,  
এই পাপী মধ্য-বয়সে ।  
অন্যদিকে মুখোশের আড়ালে অভিনীত ,  
ক্ষয়ে যাওয়া চরিত্রটি আর পূর্ণবয়ষ্ক হলোনা  
কেবল ধারণ করে গেলো অগুণতি পাপ ।

হ্যামিল্টন , কানাডা  
২৮ সেপ্টেম্বর , ২০১৩ ইং

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/#comments
