# তবুও

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-01-03T05:18:57+00:00
- Updated: 2014-01-03T05:18:57+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-2/

---

জানি, এ প্রশংসার যোগ্য আমি নই  
তবুও, মিথ্যে ভালোলাগায় আপ্লুত হই  
রোমাঞ্চকর এক সুখানুভূতিতে ডুবে থাকি  
যতনে প্রশংসাসূচক শব্দগুলো আগলে রাখি।

জানি, এ অগাধ ভালবাসা আমার প্রাপ্য নয়  
তবুও, ভেতরে মিথ্যে আবেগ অনুভূতির জন্ম হয়  
শিরায় শিরায় বয়ে যাওয়া অনুভবের শিহরণ দেখি  
বুকের উদ্যানে অপ্রতিরোধ্য এক ভাললাগার আবাদ করি।

খুব মন চায়___  
নির্ঘুম ক্লান্তিহীন সহস্র রাত পেরিয়ে,  
ভালোবাসার মায়ায় জড়িয়ে থাকা এই অধম  
মৃত্যুদূতকে এবারের মত ফিরিয়ে দিয়ে বলি__  
অনেক কাল বেঁচে থাকবার সাধ জাগে যে__!!

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-2/#comments
