# তবুও তুমি

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-03-03T07:33:38+00:00
- Updated: 2014-03-03T07:33:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/jdsdsj.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/jdsdsj.jpg)ফুল!না তুমি চাদঁ

নাহ!তুমি শাহ্ জাহানের তাজঁ মহল,

তাও না তুমি এর চেয়েও বেশী কিছু

তোমার তুলনায় তুমিই কেবল।

গভীর অন্ধকারে তুমিই আলো

হতাশার জীবনে

তুমিই আশার আলো

তুমি জীবনে তুমিই মরনে

এ জীবনের প্রথম ভালবাসা।

ভোরের আলোতে তুমি শিশির কণা

ঝলমলে উজ্জ্বল বিদুৎতের ঝিলিক

তুমি সুর তুমিই তাল

ঢুলির বাজনায় নৃত্যে মাতাল।

কথা দিলে,কথা নিলে

রবে চিরকাল,

মনের কুটিরে শুধুই আমার

তুমি হলে না যখন আমার

তবে হবে কার?।

যেখানে যাও যে ভাবে থাকো

প্রয়োজনে-অপ্রয়োজনে ডেকো

মনে রেখো আমি আছি, তোমার

হৃদয়ের কাছাকাছি

তোমারি

   মমি..

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
