# তবুও আমি

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-12-09T04:52:39+00:00
- Updated: 2019-12-09T04:52:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

আমি অর্বাচীন তোমাদের মাঝে  
ইতিহাস হয়ে থাকবনা কোনো দিন।  
কোনো এক ঘাসফড়িং এর জীবনের ইতিহাস  
লেখা হবেনা কোনো খানে।।  
আমার সমাধি হয়ে যাবে মলিন,  
ধুলোয় মিশে যাবে দেহাবশেষ।  
আকাশ, মাটি, ভুলে যাবে আমিও ছিলাম।  
ভুলে যাবে তুমিও…

তবুও আমি অনুভূতিহীন নই!  
ইচ্ছের ঘুড়ি উড়িয়ে তুচ্ছ জীবনে…  
খুঁজি ভালোবাসার আকাশ।  
একটু সুখ পোড়ামাটির ঘর  
সবুজ উদাম মাঠ…  
হলুদ শর্ষে ফুলের পরে একটু খানি হাওয়া,  
এজীবনে ব্ন্ধু তোমার কাছে এটুকুই চাওয়া।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
