# ঢাকা টু চট্টগ্রাম – বনানী (স্টেশন নং-৩)

- Author: [কামাল উদ্দিন](https://sonelablog.com/author/kamal-uddin/)
- Published: 2019-12-16T11:31:50+00:00
- Updated: 2019-12-16T11:31:50+00:00
- Category: [ভ্রমণ](https://sonelablog.com/category/misc/tours/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8/

---

একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব  
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।

স্টেশনের অবস্থানঃ এই স্টেশন ঢাকার বনানী থানার অন্তর্গত।

![](https://live.staticflickr.com/65535/49216556698_d99011c1e6_o.jpg)  
(২) চট্টগ্রাম যাওয়ার পণ যেহেতু করেছি, এখন আমাদের একটাই কাজ এই পথে শুধুই হেটে চলা………..

![](https://live.staticflickr.com/65535/49163637066_f66bf954e1_o.jpg)  
(৩) মাঝে মাঝে ট্রেনের আসা যাওয়া না থাকলে টায়ার্ড লাগে।

![](https://live.staticflickr.com/65535/49216556768_ffe5c29a39_o.jpg)  
(৪/৫) আরো একজনের দেখা পাইলাম রেল লাইন ধরে চট্টগ্রামের দিকে হেটে চলছে……….  
![](https://live.staticflickr.com/65535/49217266257_63082de76d_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/49216556738_5e8b71f894_o.jpg)  
(৬/৭) একটু জিরিয়ে নেওয়াও ক্ষিধা মিটিয়ে নেওয়া একই সাথে চালিয়ে গেলাম।  
![](https://live.staticflickr.com/65535/49217039586_cb656613d4_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/49217039636_7934d59265_o.jpg)  
(৮) ব্রড গেজ আর মিটার গেজ লাইন এই এলাকায় সমান্তরাল ভাবে চলে গেছে।

![](https://live.staticflickr.com/65535/49217266152_8b2464a51f_o.jpg)  
(৯) সামনে রেল লাইনে বিশাল এক বাঁক

![](https://live.staticflickr.com/65535/49216556898_6a1cc64e9e_o.jpg)  
(১০) বাঁকের পরেই হাইওয়ে রোড।

![](https://live.staticflickr.com/65535/49216556958_653676a6ec_o.jpg)  
(১১) একটা ঘুঘু পাখির সাথে দেখা হয়ে গেল গাছের ডালে।

![](https://live.staticflickr.com/65535/49217266322_215af5f9e8_o.jpg)  
(১২) তেজগাঁও থেকে বনানির দূরত্ব খুব একটা বেশী না, তাই খুব তাড়াতাড়িই বনানীতে পৌছে গেলাম। তাই খুব বেশী ছবিও তোলা হয়ে উঠেনি।

![](https://live.staticflickr.com/65535/49217039911_4b1a3daabe_o.jpg)  
(১৩) কিছু যাত্রী দেখলাম আগেই সিট দখল করে বসে আছে 😀

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8/#comments
