# ঢাকা টু চট্টগ্রাম – গঙ্গাসাগর (স্টেশন নং –২৫)

Author: কামাল উদ্দিন
Published: 2021-08-02
Category: ভ্রমণ
URL: https://sonelablog.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%97%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/

একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব  
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।

স্টেশনের অবস্থানঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।

![](https://live.staticflickr.com/65535/51353149899_718e1f0b0c_o.jpg)  
(২) গঙ্গাসাগর পার হয়ে আমরা এই পথেই দীর্ঘ হাটা……….

![](https://live.staticflickr.com/65535/51353149919_3fcd1a759f_o.jpg)  
(৩) সবুজ ধান ক্ষেতের মাঝখানে কৃষাণের গরু……..

![](https://live.staticflickr.com/65535/51351675412_905ab48621_o.jpg)  
(৪/৫) আমাদের হেটে চলা………  
![](https://live.staticflickr.com/65535/51353150234_9d054e901b_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/51353149979_9c0b66be8a_o.jpg)  
(৬) সবুজের মাঝে গাঁয়ের বধু।

![](https://live.staticflickr.com/65535/51353432055_ff8394de38_o.jpg)  
(৭) শিশির ভেজা ভাট ফুল।

![](https://live.staticflickr.com/65535/51353431985_281f7d9e78_o.jpg)  
(৮) এই পথ চলা যেন অনন্তের পথে………

![](https://live.staticflickr.com/65535/51353150099_fe18355491_o.jpg)  
(৯) কাঁটা গাছে সাদা ফুল, এই নানা রকমের ফুলগুলো যেন আমাদের উৎসাহ জোগায় এবং ক্লান্ত হতে দেয় না।

![](https://live.staticflickr.com/65535/51353432125_f0391734fc_o.jpg)  
(১০) লজ্জাবতী গাছের বেগুনী রঙা ফুল।

![](https://live.staticflickr.com/65535/51352410136_5dd8923682_o.jpg)  
(১১/১২) শিশুরা কেউ কাজে রত কেউবা খেলায় মত্ত।  
![](https://live.staticflickr.com/65535/51352410081_95a10b10e5_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/51351675322_16e284e1b5_o.jpg)  
(১৩) সবুজ ধন ক্ষেতে একটি মঠ, আমাদের এবারের পথ চলার সময় প্রায় পুরোটাই ছিল সবুজ ধানের ক্ষেতের পাশ দিয়া।

![](https://live.staticflickr.com/65535/51351675517_c59ffb38e4_o.jpg)  
(১৪/১৫) সবাই যার যার কাজে ব্যস্ত, আমরাই শুধু অকাজে হাটছি।  
![](https://live.staticflickr.com/65535/51352639863_c391a316b7_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/51352639978_3f7e41ac92_o.jpg)  
(১৬) আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে আরো একটি ট্রেন।

![](https://live.staticflickr.com/65535/51353150039_61254f4b6a_o.jpg)  
(১৭) ধান ক্ষেতে কাকতাড়ুয়া।

![](https://live.staticflickr.com/65535/51352410226_1bc9900b01_o.jpg)  
(১৮) আমাদের চিন্তা একটাই এই পথে কখন পৌছবো চট্টগ্রাম।

![](https://live.staticflickr.com/65535/51353431885_5714e07838_o.jpg)  
(১৯) উল্টো দিক থেকে আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে আরো একটা ট্রেন।

![](https://live.staticflickr.com/65535/51351675692_e01b60116f_o.jpg)  
(২০) এক সময় চলে এলাম ইমামবাড়ী, না এটা কোন ইমাম সাহেবের বাড়ী নয়, এটা একটা রেল স্টেশনের নাম।

**\*\*\***আগের পাঁচটি পর্ব এখানে দেখে নিতে পারেন****  
[ঢাকা টু চট্টগ্রাম – আখাউড়া (স্টেশন নং –২৪)](/edit-post/?id=75499)  
[ঢাকা টু চট্টগ্রাম – ভাতশালা (স্টেশন নং –২৩)](/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b6%e0%a6%be/)  
[ঢাকা টু চট্টগ্রাম – পাঘাচং (স্টেশন নং –২২)](/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%98%e0%a6%be%e0%a6%9a/)  
[ঢাকা টু চট্টগ্রাম – ব্রাহ্মনবাড়ীয়া (স্টেশন নং –২১)](/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9/)  
[ঢাকা টু চট্টগ্রাম – তাল শহর (স্টেশন নং –২০)](/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%9F%E0%A7%81-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%B9/)
