# ডেকে নিও কবি

- Author: [সালমা আক্তার মনি](https://sonelablog.com/author/salma-akhter-moni/)
- Published: 2016-03-05T06:36:56+00:00
- Updated: 2016-03-05T07:04:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/

---

যদি সমুদ্রে যাও ডেকে নিও,  
তা আমার মতিভ্রমে হোক  
তবু আমায় ডেকে নিও।  
আমি নীল শাড়ী পরে অপেক্ষায় আছি।  
তোমার সাথে সূর্যোদয় দেখবো বলে  
প্রথম যৌবন থেকে অপেক্ষায় আছি।  
আমি অপেক্ষায় আছি সেই কবিতার,  
তোমার তৃষিত চোখ দেখবে  
ভোরের অপার্থিব আলোর উল্লাস,  
আমার নরম গালে।  
কপালের উপর আছড়ে পড়া চূর্ণ চুলে।  
ভোরের মৃদু বাতাসে তিরতিরিয়ে  
কেঁপে ওঠা ভেঁজা অঁধরে।  
আমি অপেক্ষায় আছি,  
সাগরের নীল ছুঁয়ে রচিত হবে সেই কবিতা।  
প্রিয়তম প্রতিবিম্ব,  
ভ্রম হলেও বলো সেই প্রিয়তম বানী,  
কবিতায় তোমার নীলাম্বরী আমিই!  
আমার মতিভ্রমে হলেও  
একবার মিটিও সেই আজন্ম সাধ  
যদি সমুদ্রে যাও ডেকে নিও কবি।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/#comments
