# ডিজিটাল অপরাজিতা ও কিছু কথা

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2017-10-24T10:59:16+00:00
- Updated: 2017-10-24T10:59:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95/

---

অপরাজিতা এবং আরও কিছু কথা…..  
নারীদের সক্ষম করতে, উদ্যোগী ও উৎসাহিত করতে কি না করছে সরকার? অামরা অনেক খারাপ কিছুর পাশাপাশি ভালো দিকগুলো দেখতে ভুলে যাই। একসময় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত উপবৃত্তি পেয়েছি, কোন বেতন লাগে নাই পড়াশোনা করতে। এখনতো ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই পায়। দিনে দিনে উন্নত হচ্ছে সেবা, এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে জাতি।

কিন্তু……

পরনির্ভরশীল নারীজাতি কি সত্যিই এগুচ্ছে? এ প্রশ্নটা শুনে অবাক হলেন তো? তাহলে শুনুন, অপরাজিতা নারীদের কিছু কীর্তি…..

অপরাজিতা সিম তুলতে গেলাম টেলিটক কেয়ারে। আরো অনেক মেয়ে এলো সিম নিতে। তো একটি করে ফর্ম সকলকে দেয়া হলো এবং বলা হলো পূরণ করতে। এবার, তারা এটাও জানে না ফর্মটা কি করে পূরণ করতে হয়! (দেখে একজনকেও অশিক্ষিত মনে হয়নি।)

গ্রাহকের নাম : এখানে যে নিজের নাম লিখতে হয় এটা জানে না। :p  
কোথায় সাইন করতে হবে,  
ফর্মের কোথায় বাবার নাম, মায়ের নাম লিখতে হবে…  
তারা কিছুই জানে না! 🙁

এমনকি ফ্রী সিম নিতে এসেছে, ফর্ম পূরণ করার জন্য একটা কলম ও সাথে আনেনি। :c

এরপর আরও আছে, তা হলো কার্বন কপি। আমরা জানি সাধারণত প্রতিটি ফর্মের ভেতরেই একটা কার্বন কপি থাকে। আমরা ওপরের কপিতে লিখলে নিচেরটাতে এমনি লেখা ওঠে।

তো তারা ওপরেরটা অালাদা করে লিখে কার্বন কপিতে আবার সেসব লিখছিলো! :p

তারচেয়ে মজার কথা হলো, ছেলেরা একটু পরপর উঁকি দিয়ে জিজ্ঞেস করছিল, “ভাই কি কি লাগে?” 🙁  
প্রতিনিধি বলছিল, “ভাই আপনাদের জন্য না,মহিলাদের জন্য।” 🙁  
তারা মুখ ভার করে চলে যাচ্ছিল। 🙁  
একজনতো প্রতিনিধিকে ধমকে উঠলেন, “সবখানেই যদি আপনারা শুধু অপরাজিতা নিয়া বিজি থাকেন তাহলে তো চলবো নাহ! ^:^  
(হিংসা…. হিংসা…. আর কিচ্ছু নাহ ;? )

এইবার আসি মাইয়াগো অভিবাবকদের কাছে। আপনারা নিরাপত্তার কারণে আপনাদের মেয়েদের সকালে বিকালে আনা নেওয়া করেন ঠিক আছে, কিন্তু এদেরকে এতটা হাইব্রিড প্রানি না বানালেও তো পারেন। এরা একটা ফর্ম পূরণ করতেও সাতবার সাতজনকে জিজ্ঞাসা করে, তাহলে এদেরকে কি এত পড়াশোনা করালেন? হোম টিউটর রেখে বলবেন, “আমার মেয়ের সব লেখা তুমি লিখে দাও, সব পড়া পড়ে দাও, আমার মেয়ে শুধু বসে বসে দেখবে, ব্যাস।” পারলে টিউটরকে বলতো, “পরীক্ষাটাও বরং তুমিই দিয়ে দাও!” :c

আমাদের দেশের মেয়েরা কেন এত পরনির্ভরশীল বলতে পারেন? সৃষ্টিকর্তা এদেরকে কোনটা কম দিয়েছেন? চোখ,কান, মুখ, মস্তিষ্ক সবইতো দেখি আছে এদের, তাহলে? আসল কথা হলো, আরামে সোনার পালঙ্কে বসে সব রেডিমেইড পেতে পেতে এদের মস্তিষ্কে জং ধরে যায়। তাই নিজে থেকে বুদ্ধি খাটিয়ে কোন কাজ করতে চায় না।

পিতার নাম: “এখানে কি লিখতে হবে? ”  
এমন প্রশ্ন কি ডিজিটাল অপরাজিতাদের কাছ থেকে কাম্য?

আরও সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যাবস্থায়, যেখানে ৮০% ত্বত্তীয় এবং ২০% নামে মাত্র ব্যবহারিক শেখানো হয়। ফলে এসব শিক্ষার্থীদের সুযোগ কোথায় হাতে কলমে কাজ শেখার? এদিকে উন্নত বিশ্বে হাতে কলমে কাজের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, সেখানে এদেশে ঘটছে উল্টোটা।

যাই হোক, অবশেষে বলি, আমাদের অপরাজিতারা পরনির্ভরশীল, পরগাছার জীবন ছেড়ে মননে, মেধায়, প্রজ্ঞায় এবং কর্মে সকল ক্ষেত্রেই স্বাবলম্বী হয়ে উঠুক। (y)

(বিঃদ্রঃ টেলিটক অপরাজিতা সিম বিনামূল্যে দেয়া হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য। 🙂 এতে ৮ টাকায় ১ জিবি, ১৩ টাকায় ২ জিবি পাওয়া যাবে, যার মেয়াদ ১ সপ্তাহ। :v  
এরকম ডাটা প্যাক নেওয়া যাবে ৩ মাস পর্যন্ত যতখুশি ততবার! :c  
ধন্যবাদ সরকারকে এমন উদ্যোগ নেওয়ার জন্য।) :=

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95/#comments
