# ডিঙি মারা সময়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-15T11:44:59+00:00
- Updated: 2021-04-15T04:42:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%99%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

 

রাত্রির নিস্তার নেই, নিস্তার দিচ্ছে না,  
লেখারা লেখা লিখে যাচ্ছে সময়ের কথকতা,  
কেউ জানুক, পড়ুক, দেখুন, বা না;  
সময় দাঁড়িয়ে আছে ডিঙি মেরে, মুখোমুখি;

রাজ দক্ষিণার অজস্র উপঢৌকন!  
হিশেবে রাখি-না, চাই-ও-না;  
পণ্ডশ্রমের মত হামেশাই লিখে যাচ্ছি  
নিরাল যখন দিবা-রাত্রি;

সময়ের গুণ কীর্তনের নিকুচি করে,  
ব্যঞ্জন-হীন পলান্নতে অ-রাজি নই,  
রেয়াজহীন রীতিনীতিতে-ও;  
ভব্যতা-হীন বে-রহম হৃদয়-উৎপাতে  
থেমে যেতে পারিনা, থামি-ও-না।

দুর্জ্ঞেয় রহস্যের পুল-সিরাত সে আমি  
পেরিয়ে যাব অসীম আলস্যে, সহসাই পেরিয়েছি,  
তাঁর ই একান্ত ইচ্ছেতে;

ছবি নেটের।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%99%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
