# ডাক

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2014-09-21T16:59:06+00:00
- Updated: 2014-09-21T16:59:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/

---

নগরে হাঁটি; আমার স্বচ্ছ চোখে অস্বচ্ছলতার ভিড়  
ব্যস্ততার বুকে খঞ্জর চালায় বিমূর্ত অভিমানী মন  
মেরুমজ্জে মন্থর কাব্য বুনে; বুনন স্বপ্ন বিলাসে  
এটম আবিষ্কারের নেশায় বিভোর সান্দ্র মস্তিষ্ক  
কাছে ডাকে আমায় আমার তিলোত্তমা শৈশব  
রোদেলা দুপুর; সান্ধ্য প্রদীপ জ্বলে অজর বুকে  
চোখ হয় অগ্নিময়; আমায় ডাকে শাহবাগ  
ধ্বনিত হয় রক্তের বুদবুদে বন্দে মাতরম;  
জেগে ওঠে সূর্যসেন; জেগে ওঠে তিতুমীর  
আমার নাভিমূলে ডাকে স্লোগান জয় বাংলা।।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/#comments
